১০/০৬/২০২৬, ১৮:১৩ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    কবে ফুটবে ‘গোলাপ’?

    জেড নিউজ ডেস্ক :

    দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আশার খবর মিলেছে নিরব ও পরীমনি অভিনীত সিনেমা ‘গোলাপ’ নিয়ে। ঘোষণার পর একাধিক কারণে ছবিটির শুটিং বারবার পিছিয়ে গেলেও এবার সব জটিলতা কেটে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন দুই তারকা।

    প্রায় দুই বছর ধরে ছবিটি নিয়ে তেমন কোনো অগ্রগতি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিরবের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর নতুন করে আলোচনায় আসে ‘গোলাপ’। ছবিটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ বাড়তে শুরু করে।

    এ বিষয়ে নিরব বলেন, ‘নানা কারণে ছবিটি এখনো শুটিং ফ্লোরে গড়ায়নি। তবে এবার সব ঝামেলা চুকে গেছে। জুলাই থেকেই আমরা শুটিং করব। পরী যে ছবিটি পোস্ট করেছে, সেটা ঈদের আগে তোলা।তিনি আরো বলেন, ‘আমরা একটা অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। এরপর আসলে ‘গোলাপ’ নিয়ে কথা বললাম। ছবিটি নিয়ে পরীরও দারুণ আগ্রহ। আশা করছি, দ্রুত শুটিং শেষ করে আমরা দর্শকের জন্য পর্দায় হাজির করব ছবিটি।’

    জানা গেছে, ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে থ্রিলারধর্মী গল্পে নির্মিত হবে ‘গোলাপ’।

    সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। ছবিটি পরিচালনা করবেন সামছুল হুদা।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়