spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রোবট কুকুর নিয়ে হাঁটলেই ২০ ডলার

জেড নিউজ ডেস্ক : 

প্রযুক্তির অগ্রগতির যুগে এসে কর্মসংস্থানের ধারণায় যোগ হলো এক নজিরবিহীন ও অদ্ভুত মাত্রা। শহরের ফুটপাতে হেঁটে রোবট কুকুর ‘ঘোরালে’ মিলবে প্রতি ঘণ্টায় ২০ ডলার (প্রায় আড়াই হাজার টাকা) পারিশ্রমিক- এমনই এক চমকপ্রদ চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রযুক্তি বিশ্বে তুমুল আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ‘ডাইমেনশনাল’। প্রকৌশলকোর্স খুঁজুন

বিজ্ঞাপন সূত্রে জানা যায়, এ কাজের জন্য কোনো পূর্ব রোবটিক্স অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিয়োগপ্রাপ্ত কর্মীদের কাজ হবে রিমোট কন্ট্রোল বা মোবাইল অ্যাপের মাধ্যমে চার পেয়ে রোবট কুকুরগুলোকে শহরের রাস্তায় দিনে টানা চার থেকে ছয় ঘণ্টা ঘুরিয়ে আনা। তবে কাজটি পুরোপুরি ঝামেলামুক্ত নয়; অতিরিক্ত উত্তপ্ত হয়ে যন্ত্রটি মাঝপথে অকেজো বা বন্ধ হয়ে গেলে প্রায় ১৫ কেজি (৩৩ পাউন্ড) ওজনের ধাতব রোবটটিকে কোলে বা পিঠে তুলে অফিসে ফেরত আনার মানসিক ও শারীরিক প্রস্তুতিও থাকতে হবে প্রার্থীদের!

প্রতিষ্ঠানটি মূলত স্বয়ংক্রিয় ন্যাভিগেশনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে প্রশিক্ষণ দিতে এ উদ্যোগ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়