জেড নিউজ, ঢাকা:
ভোরের ঠান্ডা শীতের আগমনী বার্তা দিচ্ছে। ধীরে ধীরে বাড়তে থাকে ঠান্ডা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পোশাকেও আসে পরিবর্তন। আলমারিতে তুলে রাখা কোট, সোয়েটার ও শীতের প্রয়োজনীয় পোশাক আবার বের করে পরার সময় আসছে। কিন্তু শীতের জন্য তুলে রাখা কাপড় বের করার পর কি ধুয়ে নেওয়া উচিত নাকি বের করেই পরে নেবেন। তোলার আগে কাপড়গুলো পরিষ্কার করে ধোয়া হয়েছিল এবং এরপর আর ব্যবহার করা হয়নি-তাহলে আবার ধোয়ার প্রয়োজন আছে কি না, তা নিয়ে প্রশ্ন জাগতে পারে। এ বিষয়ে জানতে কাপড় ধোয়া ও পরিচর্যার দুই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের পরামর্শ মেনে চললে এ শীতেই নয়, আগামী কয়েক বছরও পোশাক ভালো অবস্থায় রাখা সহজ হবে।
তুলে রাখা কাপড় বের করার পর কি ধুতে হবে?
সব সময় নয়। বিশেষজ্ঞ লিনলি ম্যাককনেলের মতে, ঋতু শেষে কাপড় তুলে রাখার আগে ধুয়ে নেওয়া উচিত। এতে পোকামাকড়ের ক্ষতি, রং নষ্ট হওয়া ও দাগ পড়ার ঝুঁকি কমে। কাপড় বের করে ভালোভাবে দেখে নিন, আবার ধোয়ার প্রয়োজন আছে কি না। অপ্রয়োজনে বারবার ধুলে কাপড়ের স্থায়িত্ব কমতে পারে। আগে থেকে পরিষ্কার থাকলে কিছুক্ষণ বাতাসে মেলে রাখা, রোদে দেওয়া, ভাপ দেওয়া বা ইস্ত্রি করাই যথেষ্ট হতে পারে। তবে কিছু পোশাকের ক্ষেত্রে আলাদা সতর্কতা প্রয়োজন।
তুলে রাখা ৫ ধরনের কাপড় অবশ্যই ধুয়ে নেবেন। দীর্ঘদিন তুলে রাখা কাপড় থেকে স্যাঁতসেঁতে গন্ধ পাওয়া গেলে কিংবা বিছানার চাদর ও তোয়ালের মতো জিনিসের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।স্যাঁতসেঁতে গন্ধযুক্ত কাপড়কাপড় আগে ধোয়া থাকলেও বাক্স খোলার পর স্যাঁতসেঁতে বা দুর্গন্ধ পেলে সঙ্গে সঙ্গে আলমারিতে রাখবেন না। বিশেষজ্ঞ রেনাটা ক্রুজের মতে, সংরক্ষণের সময় স্যাঁতসেঁতে ভাব বা পোকামাকড়ের সংস্পর্শের লক্ষণ দেখা গেলে পরার আগে কাপড় ধুয়ে নেওয়া উচিত। অন্তর্বাস নিয়ে ক্রুজের পরামর্শ, শরীরের সঙ্গে সরাসরি লেগে থাকে এমন পোশাকও ধুয়ে নেওয়া উচিত। এর মধ্যে রয়েছে অন্তর্বাস, মোজা, রাতে পরার পোশাক, ব্যায়ামের পোশাক এবং টি-শার্টের মতো জামাকাপড়।
বিছানার চাদর, তোয়ালে ও শরীরের সংস্পর্শে আসে এমন অন্যান্য কাপড় ব্যবহারের আগে ধুয়ে নিন। বিশেষজ্ঞ রেনাটা ক্রুজের পরামর্শ, তুলে রাখা কাপড়ে ছত্রাক বা স্যাঁতসেঁতে দাগ দেখা গেলে সেটি অন্য কাপড় থেকে আলাদা করে পরিষ্কার করতে হবে। দামি ও উন্নত মানের পোশাককাশ্মিরি পশম, উল ও অন্যান্য প্রাকৃতিক তন্তুর দামি পোশাক তুলে রাখার আগে পরিষ্কার করুন। বিশেষজ্ঞ ম্যাককনেলের মতে, ব্যবহারের আগে পোশাকে ছত্রাক বা পোকামাকড়ের কারণে ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি। ক্ষতি দেখা গেলে দ্রুত পেশাদার পরিচর্যা বা মেরামতের ব্যবস্থা করুন।
দীর্ঘদিন ধরে তুলে রাখা পোশাককোনো পোশাক কয়েক মৌসুম, এমনকি কয়েক বছর ধরে ব্যবহার না করে তুলে রাখা থাকলে বের করার পর ধুয়ে নেওয়াই ভালো। বিশেষ করে পোশাকে ধুলা, আর্দ্রতা বা অজানা দাগের চিহ্ন থাকলে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রুজ। তুলে রাখা কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ এড়ানোর উপায়দীর্ঘদিন তুলে রাখা কাপড়ে দুর্গন্ধ ও ক্ষতি এড়াতে কয়েকটি বিষয় মনে রাখুন। কাপড়ের পোকা ও মথ ঠেকাতে দেবদারু কাঠের হ্যাঙ্গার বা বল ব্যবহার করুন। ড্রাই ক্লিনিংয়ের পর দেওয়া প্লাস্টিকের মোড়কে কাপড় রাখবেন না। কাপড় শুকনো জায়গায় রাখুন এবং ব্যবহারের পর ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। ধুলাবালি ও পোকামাকড় থেকে সুরক্ষা দেয়, আবার বাতাস চলাচলও বজায় রাখে-এমন ব্যাগ বা বাক্স ব্যবহার করুন। এছাড়া তীব্র গন্ধযুক্ত জিনিসের সঙ্গে কাপড় রাখা এড়িয়ে চলুন।





