spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রোবট ‘বু সানিদা’ ও ‘মোজা’র বিয়ে

জেড নিউজ ডেস্ক : 

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় হয়ে ওঠা দুবাইয়ের রোবট ‘বু সানিদা’ এবার ‘মোজা’ নামের এক নারী রোবটের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়ে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে। সম্পূর্ণ প্রতীকী ও বিনোদনমূলক এ বিয়ের ভিডিও প্রকাশ্যে আসতেই তা বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।

একটি জমকালো অনুষ্ঠানের আদলে আয়োজিত এ বিয়েতে উভয় রোবটকে ঐতিহ্যবাহী আমিরাতি পোশাকে সাজানো হয়। বর রোবটের পরনে ছিল ট্র্যাডিশনাল আরব কান্দুরা ও শেমাঘ, অন্যদিকে কনে রোবটকে সাজানো হয়েছিল মার্জিত পোশাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের যুগে জনসংযোগ ও বিনোদনের এমন সৃষ্টিশীল মেলবন্ধন দেখে নেটিজেনরা দারুণ চমৎকৃত হয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভার্চুয়াল জুটিকে মজার মজার মন্তব্যে শুভকামনা জানাচ্ছেন। সূত্র : টিভি টুডে নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়