spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবকল্যাণ ও মানবসেবা: রিজভী

জেড নিউজ, ঢাকা:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের প্রখ্যাত বুদ্ধিজীবী ও গুণিজনদের নিয়ে গঠিত। এর মূল লক্ষ্য ও অভীষ্ট উদ্দেশ্য হলো– মানবকল্যাণ ও মানবসেবা। করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন সংকটে এবং উপদ্রুত ও ভুক্তভোগী মানুষের পাশে এই ফাউন্ডেশন সবসময় জোরালোভাবে কাজ করেছে। এই সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, কৃষিবিদ, আইনজীবীসহ সমাজের অগ্রগণ্য মানুষেরা যুক্ত রয়েছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়ানো, কৃত্রিম পা সংযোজন করে মানুষের জীবন সচল করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই ফাউন্ডেশনের মূল কাজ।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও টিকাদানে সরকারের নির্দেশনার পাশাপাশি দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই সংগঠনটি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের সেবা করতে পারে এবং দেশের সংকটে পাশে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশা রইল।

এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক ও অ্যাডমিন ডা. মোর্শেদ হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়