spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জেড নিউজ, ঢাকা:

বঙ্গোপসাগরের অদূরে সেন্টমার্টিনের দক্ষিণে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ তথ্য জানান। বলেন, টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন একটি ট্রলার সাগরে মাছ শিকারে যায়।

এসময় সেন্টমার্টিনের দক্ষিণে ধাওয়া করে ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রাথমিকভাবে ওই সাত জেলের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়