spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে এলোপাতাড়ি গুলি

জেড নিউজ, ঢাকা:

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবসার (৪০) নামে এক আসবাবপত্র ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে এ ঘটনা ঘটে। আহত আবসার উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার শেফায়েত হোসেন চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তেমুহনী বাজারে নিজের আসবাবপত্রের দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন আবসার। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত উত্তর দিক থেকে এসে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দক্ষিণ দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আবসারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আবসার পুলিশের তথ্যদাতা হিসাবে কাজ করতেন। এ কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।

চট্টগ্রাম (হাটহাজারী-ফটিকছড়ি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি পুলিশের তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়