spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প

জেড নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে দরপতন এবং ইরানের হামলা আরও জোরদার হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি দুটি পূর্বাভাস দিয়েছিলেন। প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে, যা ইতিমধ্যে ঘটেছে। দ্বিতীয়ত, ইরানের ইসলামি প্রজাতন্ত্র হামলার ক্ষেত্রে আরও আগ্রাসী হয়ে উঠবে, সেটিও ঘটেছে।

ট্রাম্পের দাবি, গত এক সপ্তাহে ইরান আগের যেকোনো এক বছরের সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর ও দেশ ধ্বংসকারী’ বলে মনে করেন। তবে তিনি এমনটি ঘটতে দেবেন না।

ট্রাম্পের অভিযোগ, তেলের দাম চড়া রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা’ করেছে। তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়