spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

এনআইডি সেবায় হয়রানি বন্ধে জিরো টলারেন্স: সিইসি

জেড নিউজ, ঢাকা:

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই সঙ্গে এনআইডি কেন্দ্রিক দুর্নীতি নির্মূলে সংশ্লিষ্টদের কার্যকর পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সিইসি।

কর্মশালায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না– সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে এটা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দয়া করে যে কোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’

সিইসি বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির স্বীকার হোক চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এতো হয়রানির আবেদন আর দেখতে চাই না।’

এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নের সময়ও ফ্যামিলি ট্রি প্রস্তুতের প্রক্রিয়া খুব শিগগিরই চালু করা হবে।

সংশোধন প্রক্রিয়ায় ওটিপি চালুর কাজ চলছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘সংশোধন প্রক্রিয়ায় ওটিপির প্রচলনে কাজ চলছে, কি কারণে একটা তথ্য বা একটা আবেদন বাতিল হলো, সে জিনিসগুলোকে নাগরিককে জানানো হবে। যেন তিনি বুঝতে পারেন যে কোন কারণে এটা সম্ভব হয়নি। কারণ এই জায়গায় একটু ধোঁয়াশা আছে, আমাদের সফটওয়্যারে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে, আনবো আমরা। নাগরিক সেবাটাকে আমাদের প্রাধান্য দিতেই হবে।’

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘শুধুমাত্র বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দু বছরের সময়ে ১৭ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ১৪ লাখ গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ রিজেক্টেড হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়