spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

জেড নিউজ স্পোর্টস:

উরুগুয়ের বিপক্ষে হেরে বসেছিল আর্জেন্টিনা। সে ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে কাল সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে দলটি। এই ম্যাচের আগে বড় সুখবরই দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

চোয়ালের চোট কাটিয়ে মাঠে ফিরছেন এমিলিয়ানো মার্তিনেজ। কোস্টারিকার বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার গোলপোস্ট সামলাবেন এই গোলরক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ।

গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে চোট পান মার্তিনেজ। অস্ত্রোপচারও করাতে হয় তাকে। চলতি মাসের শুরুতে অনুশীলনে ফিরলেও এরপর আর ক্লাবের হয়ে খেলেননি ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক।

চোট থেকে ফিরলেও শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে তাকে খেলাননি স্কালোনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনা কোচিং স্টাফ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। সে খেলবে।’

আগের ম্যাচেও খেলার মতো অবস্থায় মার্তিনেজ ছিলেন কি না, এমন প্রশ্নে স্কালোনি বলেন, ‘হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেখানে ঝুঁকি ছিল। আমরা জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানের ওপর আস্থা রাখি। তাই ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়তি তিন দিন অপেক্ষা করাটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি মার্তিনেজের জন্য মাঠে ফেরার সুযোগ। একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সূচির প্রস্তুতিও এগিয়ে নেবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়