spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নানান কাজের কাজি পেট্রোলিয়াম জেলি

জেড নিউজ, ঢাকা:

হেমন্তের শুরু থেকে শুষ্ক হয়ে উঠছে ত্বক ও ঠোঁট। হেমন্তে শরীরের এই দুটি অংশে টান লাগলে পেট্রোলিয়াম জেলির খোঁজ পড়ে। এটি শুধু রুক্ষতাই দূর করে না, রূপচর্চায় আরও নানান কাজে এর ব্যবহার আছে। রূপবিশেষজ্ঞদের মতে, ত্বকের ময়শ্চার লক করতে পেট্রোলিয়াম জেলির চেয়ে ভালো আর কিছু নেই। হেমন্তকাল থেকে যদি ত্বকের যত্নে এই প্রসাধনী ব্যবহার করা যায়, তাহলে পুরো শীতে আর ঝামেলায় পড়তে হয় না। ময়শ্চার লকের বাইরে পেট্রোলিয়াম জেলি দিয়ে আরও যা করা যেতে পার—

» মেকআপ রিমুভার হিসেবে পেট্রোলিয়াম জেলি দারুণ কাজ করে। বাইরে থেকে ফিরে এটি মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এরপর ভেজা তোয়ালে দিয়ে মুছে স্বাভাবিক নিয়মে মুখ পরিষ্কার করে ফেলুন।

» নখের উজ্জ্বলতা বাড়াতে এবং ভঙ্গুরতা কমাতে পারে পেট্রোলিয়াম জেলি।

» সুগন্ধি দীর্ঘস্থায়ী করতে কাজ করে। যেখানে সুগন্ধি দেবেন, সেখানে আগে কিছুটা পেট্রোলিয়াম জেলি মালিশ করে তারপর সুগন্ধি স্প্রে করুন। এতে দীর্ঘ সময় ত্বকে ঘ্রাণ স্থায়ী হবে।

» ভ্রুর ঘনত্ব বাড়াতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলি। রাতে ঘুমানোর আগে আইব্রো ব্রাশে কিছুটা জেলি নিয়ে ভ্রুতে লাগিয়ে নিন। ধীরে ধীরে ভ্রু ঘন হবে।

» পেট্রোলিয়াম জেলি ব্যবহারে ক্ষত দ্রুত শুকিয়ে যেতে পারে। এ ছাড়া এটি তেলতেলে হওয়ায় ত্বক আর্দ্র রাখে বলে ক্ষত শুকিয়ে ফেটে যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়