spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইরান ইস্যুতে শান্তির পক্ষে কাতার-সৌদি, হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জেড নিউজ ডেস্ক:

ইরানকে ঘিরে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায় কাতার ও সৌদি আরব। তবে প্রয়োজন হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আপাতত ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন না তিনি। তবে পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় হামলা চালানোর সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে ওয়াশিংটনের।

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কাতার একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। তবে আমরা যখন চাইব, তখনই হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছি।

এদিকে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে সমঝোতায় পৌঁছাতে আরও কাজ বাকি রয়েছে বলে জানিয়েছেন বৈঠক সম্পর্কে অবগত কয়েকটি সূত্র। সূত্রগুলো জানায়, ইরানে নতুন করে হামলার সম্ভাবনাও নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি জানিয়েছেন, ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার আলোচনা ইতিবাচক হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়