spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কমল স্বর্ণের দাম

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে টানা তিন দফা সোনার দাম বাড়ানোর পর এবার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। মানচিত্র দেখুন

বাজুসের নতুন মূল্য তালিকা গত শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সেই অনুযায়ী, আজ রোববারও দেশের বাজারে একই দামে সোনা বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়