spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

অপেক্ষার অবসান, সেন্টমার্টিনের পথে ৮৩৬ পর্যটক

জেড নিউজ, ঢাকা:

নানা অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এমভি বার আউলিয়া জাহাজটি ৮৩৬ পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রথম দিন এমভি বার আউলিয়া সেন্টমার্টিন যাত্রা শুরু করেছে। অনুমতি পাওয়া বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে পর্যটক নিয়ে সেন্টমার্টিনে চলাচল শুরু করবে বলে জানিয়েছেন সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।

দীর্ঘ বিরতি শেষে আবারো সমুদ্রপথে প্রবাল দ্বীপে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। সকাল সাড়ে ৭টায় হুইসেল বাজিয়ে ঘাট ছাড়ে পর্যটকবাহী জাহাজ এমভি বারো আউলিয়া। সমুদ্রের ঢেউ ভেঙে প্রবাল দ্বীপের পথে শুরু হয় যাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়