spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫০৫

জেড নিউজ, ঢাকা:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন ও ডিবি বিভাগ ৭ জনকে আটক করেছে। অভিযানকালে ২৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইলফোন, নগদ ২ লাখ ৪৭ হাজার টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ডিএমপি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়