spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

আজ দেশের যেসব এলাকায় বন্ধ রয়েছে ব্যাংক

জেড নিউজ ডেস্ক : 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ রয়েছে। একইসঙ্গে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়ও বন্ধ রয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে নির্বাচনি এলাকার সব তপশিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখা বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ নির্দেশনার আওতায় শুধু ঠাকুরগাঁও-১ আসনের সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যাংকগুলো আজ সারাদিন বন্ধ থাকবে। দেশের অন্যান্য এলাকার ব্যাংকের কার্যক্রম যথারীতি চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়