spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৮১

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর বিশেষ অভিযানে মোট ৫৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন অবৈধ আলামত। অভিযানে মাদকসহ অন্যান্য অপরাধের অভিযোগে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। থানা এলাকা ও বিভাগওয়ারি হিসেব অনুযায়ী, সর্বোচ্চ গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে ১৫৯ জন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯০, মতিঝিল বিভাগে ৮৯, লালবাগ বিভাগে ৭১, তেজগাঁও বিভাগে ৬৮, গুলশান বিভাগে ৪২, উত্তরা বিভাগে ৩৯, রমনা বিভাগে ১৯ এবং গোয়েন্দা (ডিবি) বিভাগের হাতে ৪ জন গ্রেপ্তার হন।

অভিযান পরিচালনাকালে পুলিশ ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি সাড়ে ৪ শত গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল জব্দ করেছে। মাদকের পাশাপাশি ৯টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাকু, ৬১ দশমিক ৮০ গ্রাম স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। একই অভিযানে অপহৃত ও সংকটাপন্ন একজন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়