spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

প্রতিদিন মেকআপ করেন, ত্বকের সতেজতা ধরে রাখতে যা করবেন

জেড নিউজ, ঢাকা:

কয়েক দিন ধরে রোদে ঘোরাঘুরি, রাত জাগা, তেলমসলাযুক্ত খাবার খাওয়া আর নিয়মিত মেকআপে ত্বকের উপর দিয়ে কম ধকল যায়নি। এবার তার প্রভাব পড়ছে মুখে। কারোত্বক লাল হয়ে যাচ্ছে, কারও ত্বক হয়ে উঠছে শুষ্ক ও খসখসে। আবার কারো দেখা দিচ্ছে চুলকানি, জ্বালাভাব কিংবা সূক্ষ্ম বলিরেখা। বিশেষ করে যাদের ত্বক স্পর্শকাতর, তাদের ক্ষেত্রে সমস্যা আরও প্রকট হতে পারে।

দীর্ঘক্ষণ রোদে থাকলে ত্বকে ট্যানিং ও পিগমেন্টেশন দেখা দিতে পারে। পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মি ও দূষণের কারণে ত্বকে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যা কোলাজেনের ক্ষতিতে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে নিয়মিত মেকআপ করলেও তা ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে অস্বস্তি বা জ্বালাভাব দেখা দিতে পারে। তাই ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা। শুধু সমস্যা দেখা দেওয়ার পর নয়, প্রতিদিন সকাল ও রাতে নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলাও জরুরি।

সকালে ত্বকের যত্ন নেবেন যেভাবে-

অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত সিরাম

সকালে ত্বকের যত্নে অ্যান্টিঅক্সিড্যান্টযুক্ত প্রসাধনী ব্যবহার করুন। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান বা সিরাম (যেমন গ্যালিক অ্যাসিড) ফ্রি-র‌্যাডিকল-এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।

সানস্ক্রিন ব্যবহার করুন

ত্বকের যত্নে সানস্ক্রিনের বিকল্প নেই। বাইরে বেরোনোর আগে অন্তত এসপিএফ ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন। ঘাম হলে, মুখ ধুয়ে ফেললে বা দীর্ঘক্ষণ বাইরে থাকলে নির্দেশনা অনুযায়ী পুনরায় সানস্ক্রিন লাগান। অ্যান্টিঅক্সিড্যান্ট সিরাম ব্যবহার করলেও সানস্ক্রিন বাদ দেওয়া যাবে না।

ময়েশ্চারাইজার লাগান

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। বিশেষ করে স্পর্শকাতর ত্বকের জন্য সুগন্ধিবিহীন, মৃদু ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভালো। এতে শুষ্কতা ও টানটান ভাব কমতে সাহায্য করতে পারে।

রাতে ত্বকের পরিচর্যা করার নিয়ম-

মেকআপ পরিষ্কার করুন

রাতে ঘুমানোর আগে মুখ থেকে মেকআপ, সানস্ক্রিন ও ধুলাময়লা পরিষ্কার করে নেওয়া জরুরি। প্রয়োজনে প্রথমে মেকআপ রিমুভার বা উপযুক্ত ক্লিনজিং অয়েল ব্যবহার করে পরে মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। তবে ত্বক অতিরিক্ত ঘষাঘষি করা বা বারবার মুখ ধোয়া এড়িয়ে চলুন।

সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার

ত্বকের স্বাভাবিক সুরক্ষাবলয় বা স্কিন ব্যারিয়ার বজায় রাখতে সেরামাইড সহায়ক। তাই শুষ্ক ও স্পর্শকাতর ত্বকের জন্য সেরামাইডযুক্ত ময়েশ্চারাইজার উপকারী হতে পারে।

হায়ালুরোনিক অ্যাসিড

এই উপাদান ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ময়েশ্চারাইজারের সঙ্গে ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমাতে সহায়ক হতে পারে।

ডাবল ক্লিনজিং

মেকআপ, সানস্ক্রিন ও ধুলাময়লা পরিষ্কার করতে ডাবল ক্লিনজিং মেথড-এর ওপর ভরসা রাখতে পারেন। সবসময় মাইল্ড ক্লিনজার ব্যবহার করার চেষ্টা করুন।

ত্বকে জ্বালাভাব বা লালচে ভাব থাকলে আপাতত স্ক্রাব, শক্তিশালী অ্যাসিড এবং একসঙ্গে একাধিক নতুন প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার ও প্রয়োজনমতো পানি পানও ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

সমস্যা দীর্ঘস্থায়ী হলে বা তীব্র চুলকানি, ফোলাভাব কিংবা ব্যথা দেখা দিলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, ত্বকের যত্নে তাৎক্ষণিক ফলের চেয়ে নিয়মিত ও সঠিক পরিচর্যাই বেশি গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়