পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর শহরে অগ্নিকাণ্ডে বসতঘর, নগদ ৭ লাখ টাকা, দুটি গরু ও তিনটি ছাগল হারানো মোশাররফ হোসেনের পরিবারকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
দুপুর ১২টায় বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ অনুদান তুলে দেন।
গত রোববার পৌর শহরের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়িসহ নগদ অর্থ ও গবাদিপশু হারিয়ে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির প্রচার সম্পাদক ইমামুজ্জামান অনিক, সদস্য মজিবর রহমান এবং সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আজমসহ স্থানীয় নেতারা।





