spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি কর্তৃক উপজেলা পরিষদের ব্যবস্থাপনায়- দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন- এনআইএলজি মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম ও পটুয়াখালী জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিলন মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়