জেড নিউজ, ঢাকা:
ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হবে।
আজ সোমবার সকালে ন্যাশনাল ক্যান্সার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসার মেশিন স্থাপন ও অপসারণে দীর্ঘসূত্রতা থাকবে না। মেশিন ক্রয় শুল্কমুক্ত করার ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, ‘১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্য খাতকে অনেক পিছিয়ে দিয়েছে।
স্বাস্থ্য খাতে কারো গাফিলতি চলবে না। গাফিলতি করলে কারো চাকরি থাকবে না।’





