spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রংপুর থেকে রাজশাহীর পথে প্রধানমন্ত্রী

জেড নিউজ ডেস্ক:

রংপুর সফর শেষে রাজশাহীর পথে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ও সফরকে কেন্দ্র করে রাজশাহী নগরজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চার শতাধিক অতিরিক্ত সিসি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে নগরীর বিভিন্ন এলাকা। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। এরপর বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

অন্যদিকে, জনসভাকে সামনে রেখে মাদ্রাসা মাঠে প্রস্তুত করা হয়েছে বড় মঞ্চ। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দিতে নগরীতে আসতে শুরু করেছেন। ফলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সামরিক বাহিনীর বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন শেষ করেন। সেখান থেকে রাজশাহীতে এসে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর তিনি মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে জে এম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়