spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্টে বিশৃঙ্খলা, দর্শকদের অসন্তোষ

জেড নিউজ ডেস্ক : 

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত ‘রক এন রিদম ৫ : নো লিমিটস ইন দ্য জোন’ কনসার্ট ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেমসের মঞ্চে ওঠার আগে নিরাপত্তাবেষ্টনী ভেঙে হাজারো দর্শক বিনা টিকিটে ভেতরে প্রবেশ করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও তার দল নগরবাউলের পরিবেশনা শুরুর আগে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

বিনা টিকিটে কিংবা অনিয়ন্ত্রিতভাবে দর্শকদের প্রবেশের কারণে ভোগান্তিতে পড়েন নির্ধারিত মূল্যে টিকিট কিনে আসা দর্শকেরা। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে তারা কাঙ্ক্ষিত পরিবেশে কনসার্ট উপভোগ করতে পারেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এক পর্যায়ে কর্তৃপক্ষ প্রধান ফটকগুলো খুলে দিতে বাধ্য হয়। এতে টিকিট কেটে আসা দর্শকদের মধ্যে অসন্তোষ আরো বেড়ে যায়।

কনসার্টে বিনা টিকিটে ঢুকে পড়া এক দর্শক বলেন, এভাবে ঢোকা সম্ভব না; অনেক কষ্ট করে ঢুকেছি। এ সময় তার পাশে থাকা আরেকজনকে গাঁজা সেবনের সরঞ্জাম হাতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অনুষ্ঠানের কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিশৃঙ্খলার মধ্যে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। একজন বলছেন, ব্যবস্থাপনা ঠিক নেই, টিকিট ছাড়া অনেক মানুষ ঢুকে পড়েছে।

আরো দেখা গেছে, একজন দর্শককে ধরে মারধর করছেন নিরাপত্তাকর্মীরা। এদিকে, কনসার্টে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

তারা কনসার্টের প্রবেশপথগুলো থেকে অতিরিক্ত ভিড় করে থাকা দর্শকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়