spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ইনানী সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু, ১৫ জনকে জীবিত উদ্ধার

জেড নিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে শান্ত ইসলাম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইনানী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।নিহত শান্ত ঢাকার খিলগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার ইনানীতে ভ্রমণে আসা ১৬ জনের একটি দল সমুদ্রে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে। ওই দলে পাঁচ শিশু ছিল।

খবর পেয়ে কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালান। পরে শান্ত ইসলাম নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়