জেড নিউজ ডেস্ক :
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা করা হয়েছে।
সোমাবার (২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেল এ তথ্য দেন।
এর মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৩৪ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ২০ জন, ডিবি ৬ জন ও এসআরইউ ৩ জনকে আটক করেছে।
অভিযানকালে ৫৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল, বিভিন্ন কোম্পানীর ৩১১২ টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, একজন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।
গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।





