spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

মিরপুরে এক দিনেই ১২৭ জন গ্রেফতার, ঢাকায় মোট ৫০৫

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়

ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, মতিঝিল বিভাগ ৪০ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন ও ডিবি বিভাগ ৭ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ২৫৮২ ইয়াবা, ৩৯ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইল, নগদ ২৪৭০০ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়