জেড নিউজ ডেস্ক :
রোবটিক্সের জগতে চমকপ্রদ এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন সুইজারল্যান্ডের গবেষকরা। সাধারণ রোবট হাতের চিরাচরিত কাজের গণ্ডি ছাড়িয়ে তারা এমন একটি কৃত্রিম হাত তৈরি করেছেন, যা কেবল বিভিন্ন বস্তু আঁকড়ে ধরতেই পারে না, বরং মানুষের হাতের আঙুলগুলোর মতোই নিজের আঙুলের ওপর ভর দিয়ে স্বচ্ছন্দ্যে হেঁটে চলাফেরা করতে সক্ষম।
সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির (ইপিএফএল) গবেষক দল এ বিশেষ রোবটিক হাতটি নকশা করেছেন। এটি কোনো রোবটের শরীরে বাহু হিসেবে যুক্ত থাকা অবস্থায় বিভিন্ন ভারী বা সংবেদনশীল জিনিস ওঠানামা করাতে পারে। আবার প্রয়োজনে মূল শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেই চারপেয়ে বা পাঁচপেয়ে একটি স্বতন্ত্র রোবটের মতো আঙুলগুলো পর্যায়ক্রমে নাড়িয়ে যেকোনো সমতল বা এবড়োখেবড়ো পৃষ্ঠে হেঁটে যেতে পারে।
গবেষকদের মতে, কল্পবিজ্ঞান সিনেমা ‘অ্যাডামস ফ্যামিলি’র বিখ্যাত জীবন্ত হাতের মতো আচরণ করা এ প্রযুক্তি ভবিষ্যতের উদ্ধার অভিযান ও দুর্গম স্থানে অনুসন্ধানকাজে বড় পরিবর্তন আনবে। সংকীর্ণ ধ্বংসস্তূপ, পাইপলাইন বা বিপজ্জনক জায়গায় যেখানে পুরো রোবটের প্রবেশ অসম্ভব, সেখানে এই বিচ্ছিন্ন হাতটি হেঁটে ভেতরে ঢুকে ছবি সংগ্রহ ও তথ্য পাঠাতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সূত্র : ইউপিআই।





