জেড নিউজ ডেস্ক :
১৯৫৭ সালের ৩ নভেম্বর স্পুটনিক-২-এ করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় লাইকা নামের একটি কুকুর। মহাকাশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয় ।
মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো ছোট্ট কুকুরটিকে সোভিয়েত ইউনিয়ন নভোযান স্পুটনিক-২-এ করে মহাকাশে পাঠানো হয়। মানুষের মহাকাশযাত্রার পথ তৈরির উদ্যোগে এটি বিজ্ঞানের জন্য বড় অগ্রগতি হলেও লাইকার জন্য যাত্রাটি ছিল প্রাণঘাতী। কারণ উৎক্ষেপণের ৫-৭ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। মহাকাশ গবেষণার ইতিহাসে লাইকার যাত্রা গুরুত্বপূর্ণ হয়ে থাকলেও প্রাণীর ওপর বৈজ্ঞানিক পরীক্ষার নৈতিকতা নিয়েও এটি প্রশ্ন তোলে।





