spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আটক ৫৭৭

জেড নিউজ ডেস্ক : 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন আটক করা হয়েছে। এসব ঘটনায় ৫৫ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১৪১ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল, ১৫০০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়