spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, বাড়ির পাশেই মিলল যুথির মরদেহ

জেড নিউজ, ঢাকা:

পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার দুইদিন পর পটুয়াখালীর মির্জাগঞ্জে বাগান থেকে মোছা. ইসরাত জাহান যুথি (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে বাড়ির পাশের একটি বাগানে মরদেহটি দেখতে পান যুথির বাবা।

নিহত ইসরাত জাহান জুথি মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সকালে পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল যুথি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর বাড়ির পাশে যুথির জুতা দেখতে পান তার বাবা। জুতার সূত্র ধরে খুঁজতে খুঁজতে পাশের বাগানে গিয়ে দেখতে পান মেয়ের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

নিহত যুথির বাবা জামাল হাওলাদার বলেন, আমি হঠাৎ জুতা দেখতে পেয়ে আশপাশে খুঁজতে থাকি। লোকজন বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলি-আমার মেয়ের জুতা দেখতে পেয়েছি। এরপর খুঁজতে খুঁজতে এসে বাগানে দেখতে পাই মরদেহ। আমার মেয়ের পরনে কিছু ছিল না। আমি এ ঘটনার বিচার চাই।

মির্জাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। ঘটনাস্থলের আলামত ও নানা তথ্য উপাত্ত সংগ্রহে পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ করছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়