spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

জেড নিউজ, ঢাকা:

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।বুধবার (৪ নভেম্বর) সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার জুরাইনে মরহুমের কবর জিয়ারত করেন ডাকসু ভিপি।

সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পর জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচনী রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি সবসময় স্মরণ রাখবে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতের শ্যামপুর দক্ষিন থানার আমীর কামরুল আহসান এবং শ্যামপুর পশ্চিম থানার আমীর ও ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখ সহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের দায়িত্বশীল এবং এলাকাবাসী।

সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়