spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

জেড নিউজ স্পোর্টস:

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। প্রথম ম্যাচটি মিস করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তিনি থাকবেন দলের সঙ্গে।

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচটি যখন হয়েছে বাংলাদেশের, তখনও ফিফার উইন্ডো শুরু হয়নি। সে কারণে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড তখন তাকে ছাড়তে বাধ্য ছিল না। তখন তার দলের ম্যাচও ছিল সে কারণে প্রথম ম্যাচে তাকে পায়নি বাংলাদেশ।

আজ থেকে শুরু হয়েছে নভেম্বরের ফিফা উইন্ডো। এই সময়ে জাতীয় দলের হয়ে খেলতে ফুটবলারদের ছাড়তে বাধ্য ক্লাবগুলো। তাই হামজার এবার আসতে কোনো বাধা ছিল না।

আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলনে থাকার কথা হামজার। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। সেটি সামনে রেখে বিকেলে এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল।

বাংলাদেশ এরই মধ্যে সেমিফাইনালে উঠে গেছে। ভুটানের বিপক্ষে জয় পেয়েছে দল। অন্য ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের সঙ্গে ড্র করায় সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তাই হামজাকে পেয়ে দল আরও শক্ত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়