জেড নিউজ ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয়জন বিদেশি নাগরিক বহনকারী একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
দাভাও দেল সুর প্রদেশের দিগোস শহরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা জোমার কালেদো জানান, উদ্ধার অভিযান চলছে। তবে বিমানের কোনো যাত্রী বা ক্রু সদস্য নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানটিতে থাকা ব্যক্তিদের অবস্থা এবং দুর্ঘটনার কারণসহ এ বিষয়ে আরো বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।





