spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ

জেড নিউজ ডেস্ক:

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৯৫ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪ জনে।

এ ছাড়া এ বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।

চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। আর দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়