spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

প্রবাসীদের আস্থা ফিরে পাচ্ছে ন্যাশনাল ব্যাংক

জেড নিউজ ডেস্ক : 

তারল্য সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক। সিঙ্গাপুর, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউজগুলোতে বৈধ পথে ও নিরাপদে দেশে টাকা পাঠাতে এখন প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকের কার্যক্রম পুনরায় চালুর পর প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যাংকটির প্রতি তাদের নতুন আস্থারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংকে মোট ১১.১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। অপরদিকে, সেবা চালুর পর গত ১৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ব্যাংকটিতে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭.৮৩ মিলিয়ন ডলার। সিঙ্গাপুরের ন্যাশনাল ব্যাংক শাখায় রেমিট্যান্স পাঠাতে আসা প্রবাসী গ্রাহক এরশাদ বলেন, ব্যাংকের এই নবযাত্রাই তাদের নতুন করে ভরসা রাখতে উদ্বুদ্ধ করেছে।

১৯৮৩ সালে দেশীয় মালিকানায় প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা ন্যাশনাল ব্যাংক ৪৩ বছরের পথচলায় দেশের ব্যাংকিং খাতে বিভিন্ন মাইলফলক অর্জন করেছে। উল্লেখ্য, ১৯৯৪ সালে দেশে প্রথম ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে এবং ১৯৯৭ সালে মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে ক্রেডিট কার্ড ব্যবসা চালুর ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে ভূমিকা রেখেছিল ব্যাংকটি।

বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ২২১টি শাখা ও ৬৫টি উপশাখা রয়েছে। পাশাপাশি দেশের ভেতরে ২টি ও দেশের বাইরে ৪টি সাবসিডিয়ারি এবং ওমান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও গ্রিসে মানি ট্রান্সফার কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের সরাসরি সেবা দিয়ে আসছে ব্যাংকটি। বর্তমানে ব্যাংকটিতে ২০ লাখের বেশি আমানতকারী ও প্রায় ১ লাখ ঋণগ্রহীতা রয়েছে। বিপুল এই গ্রাহকভিত্তি ও প্রবাসীদের ক্রমবর্ধমান রেমিট্যান্স প্রবাহ ব্যাংকটিকে দ্রুত শীর্ষস্থানীয় অবস্থানে ফিরিয়ে আনতে জোরালো ভূমিকা রাখছে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়