spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

ব্যবসায়িক সংকটের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বর্ষা

জেড নিউজ ডেস্ক : 

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।

এর মধ্যেই নিজের জন্য দোয়া করা ও ইতিবাচক পোস্ট প্রকাশ করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনন্ত। এবার স্বামীর পাশে দাঁড়িয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চিত্রনায়িকা বর্ষাও। একই সঙ্গে তাদের পুরো পরিবারের জন্য দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা লেখেন, ‘আসসালামু আলাইকুম।

আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’
জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় এক রকম থাকে না উল্লেখ করে বর্ষা আরো লেখেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না।

কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা, আর আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টে সবার কাছে পরিবারের জন্য দোয়া চেয়ে এই অভিনেত্রী লেখেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।

নিজের পাশাপাশি স্বামী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের জন্যও দোয়া চেয়েছেন বর্ষা। তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

পোস্টের শেষাংশে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা লেখেন, ‘আপনাদের সবার প্রতি রইল অনেক ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম।’

উল্লেখ্য, সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিজের জন্য দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন অনন্ত জলিল। এবার স্ত্রীর পোস্টেও উঠে এলো কঠিন সময়ে সবার ভালোবাসা ও সহযোগিতার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়