spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

উরুগুয়ের কাছে হেরে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

জেড নিউজ স্পোর্টস:

লিওনেল মেসি অবসরে গেছেন। তিনি আর ফিরবেন না। আর্জেন্টিনাকে এখন তাকাতে হবে সামনে। তবে এই যাত্রার শুরুটা ভালো হয়নি আলবিসেলেস্তেদের। প্রথম ম্যাচেই হেরে বসেছে আর্জেন্টিনা। আজ শনিবার প্রীতি ম্যাচে তাদেরকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে।

তবে এই ম্যাচে হারের চেয়ে বড় শঙ্কার বিষয় ছিল দলটির প্রতি লোকের আগ্রহ। লিওনেল মেসি যুগে উপচে পড়ত গ্যালারি। তার বিদায়ের পর লা বমবনেরার ৬০ হাজারের কাছাকাছি ধারণক্ষমতাসম্পন্ন গ্যালারির অর্ধেক ফাঁকাই পড়ে ছিল। এই ম্যাচের জন্য ৪০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল টিকিটে, এরপরও লিওনেল স্কালোনির দল দর্শক টানতে পারেনি।

এরপর ম্যাচে যা হলো, তাতে আগ্রহে ভাটা পড়তে পারে আরও। ২০১৯ সালের মার্চের পর এই প্রথম কোনো প্রীতি ম্যাচে হারল আর্জেন্টিনা। মাঝের এই সময়টায় স্কালোনির শিষ্যরা জিতেছিল ৩০টি ম্যাচ।

উরুগুয়ের বিপক্ষে এই ম্যাচে শুরুর অর্ধটা মোটামুটি ঠিকঠাকই খেলেছে আর্জেন্টিনা। শুধু রক্ষণ ভাঙা নিয়েই যত সমস্যা ছিল। আর না হয় রক্ষণ সামলে ঠিকই রেখেছিল দলটি। তবে গোলের কাছাকাছিও গিয়েছিল একবার। এই সময়ে আর্জেন্টিনার সেরা সুযোগ পান নিকো পাজ। তার শট উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফিয়ের্মারিন দারুণভাবে ঠেকান।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দলটির রক্ষণ ভেঙে পড়ে। বাঁ দিক থেকে জিওর্জিয়ান দে আরাস্কায়েতার ফ্রি-কিকে আর্জেন্টিনার রক্ষণে বিশৃঙ্খলা তৈরি হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস হেডে বল সরাতে চান। কিন্তু বল সতীর্থ বালের্দির গায়ে লেগে জালে ঢুকে যায়।

৫৩ মিনিটে দ্বিতীয় গোলেও দে আরাস্কায়েতার প্রত্যক্ষ অবদান ছিল। তার কর্নার আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ করেন। ইনজুরি টাইমেও তিনি ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু উরুগুয়ে লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়