spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

জেড নিউজ ডেস্ক:

সিলেটের জৈন্তাপুর থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার রাজবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মজিবুর রহমান রুহিত (২৬) সিলেট মহানগরীর শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সদস্য। রুহিত সিলেট জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমের ভাগনে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়