spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বাসায় হামলা

জেড নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে। আজ সোমবার সকাল থেকে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’-এর ব্যানারে বিক্ষোভ করছেন বেশ কিছু লোক।

আয়োজকদের দাবি, এতে সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছে। এদিকে জি এম কাদেরের বাসায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিক্ষোভকারীরা জি এম কাদেরের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন।

এ সময় তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের ব্যানারে জি এম কাদেরের প্রতিকৃতির পাশাপাশি লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জি এম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জি এম কাদেরের বাসায় ‘হামলা’র অভিযোগ পাওয়া গেছে। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের কয়েকজন জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকের নিক্ষেপ করছে।

এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দেনে তারা।

জাপা চেয়ারম্যানের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।’

তিনি আরো বলেন, ‌‘সকাল ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।

জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।

বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি দাবি করেন, বিক্ষোভ থেকে ৩০-৪০ জন ওই বাসায় হামলা চালিয়েছে। তারা বাইরে থেকেই ঢিল ছুড়ে ভাঙচুর করেছে। বাসার ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়