spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পদ্মা সেতু এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু

জেড নিউজ ডেস্ক : 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা এলাকায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) ভোরে জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম নিজামউদ্দিন মৃধা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। মৃধা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে পদ্মা সেতু সংলগ্ন মহাসড়কের জাজিরা অংশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন।

এ সময় তাদের হাতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ছিল। মিছিল চলাকালে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে জাজিরার নাওডোবা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে জাজিরা উপজেলার এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়। আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, সংঘর্ষের সময় নাওডোবা এলাকায় পদ্মাভ্যালী রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিএনপির একটি অস্থায়ী ক্যাম্প এবং বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেন, তাদের বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু সংলগ্ন এলাকায় ঘটেছে। তবে নিহত ব্যক্তির বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়