spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

জেড নিউজ ডেস্ক:

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। তিনটি গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী ৯ জনের জন্য মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

রবিবার (১৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ১২ বছর অনূর্ধ্ব প্রতিযোগীরা তাজবিদসহ ১০ পারা, ‘খ’ গ্রুপে ১৫ বছর অনূর্ধ্ব প্রতিযোগীরা তাজবিদসহ ২০ পারা এবং ‘গ’ গ্রুপে ১৮ বছর অনূর্ধ্ব প্রতিযোগীরা তাজবিদসহ পবিত্র কোরআনের পূর্ণ ৩০ পারা হিফজ বিভাগে অংশ নিতে পারবেন।

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে প্রথম স্থান অধিকারী পাবেন দুই লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারী দেড় লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন এক লাখ টাকা। তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নভেম্বর মাসজুড়ে নাম নিবন্ধন করা যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে।

এরপর আগামী বছরের জানুয়ারিতে জেলা পর্যায়ে এবং মার্চে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়