spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে সৌদির হামলা

জেড নিউজ ডেস্ক:

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোট জানায়, সৌদি আরব ও ইয়েমেনে হুথিদের অবকাঠামোয় হামলার পর হুমকির উৎস নিষ্ক্রিয় করতে এ সামরিক অভিযান চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের সম্মুখসারিতে হুথিদের প্রতিরক্ষাব্যবস্থা, সদস্যদের সমাবেশস্থল এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়