spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

দীর্ঘ বিরতির পর ফিরছেন এশা দেওল

জেড নিউজ ডেস্ক : 

দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘প্রতাপ’-এ পুনমের চরিত্রে দেখা যাবে তাকে।ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটিতে এশার প্রথম ঝলক। চরিত্রটির মধ্য দিয়ে বিশ্বাসভঙ্গ, আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের শক্তি আবিষ্কারের এক নতুন যাত্রা তুলে ধরতে চলেছেন অভিনেত্রী।
প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে পুনমের কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার জীবন আবর্তিত হয় এমন একজন মানুষকে ঘিরে, যার ওপর তিনি সবচেয়ে বেশি আস্থা রাখেন।

কিন্তু সেই বিশ্বাসের ভিত যখন নড়বড়ে হয়ে যায়, তখনই শুরু হয় তার জীবনের কঠিন অধ্যায়।
প্রিয় মানুষের প্রতি দীর্ঘদিনের বিশ্বাস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় পুনমকে। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয় তাকে। একই সঙ্গে আবিষ্কার করতে হয় নিজের ভেতরে লুকিয়ে থাকা এমন এক শক্তি, যার অস্তিত্ব সম্পর্কে আগে তার কোনো ধারণাই ছিল না।

নির্মাতারা অবশ্য চরিত্রটির গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করেননি। তবে প্রাথমিক ঝলকেই স্পষ্ট, পুনমের এই যাত্রা আবেগ ও আত্ম-উপলব্ধির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে।
এর আগে ‘প্রতাপ’-এর মোশন পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা। সেখানে অমিত সাধকে দেখা গেছে একজন দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতিকে কেন্দ্র করে এগোবে সিনেমার গল্প।

ব্যক্তিগত সংঘাতের পাশাপাশি এতে থাকবে টানটান নাটকীয়তা। সেই প্রেক্ষাপটে এশার পুনম চরিত্রটি গল্পে আবেগের ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সচিন সরাফের লেখা ও পরিচালনায় ‘প্রতাপ’-এ এশা দেওল ও অমিত সাধ ছাড়াও অভিনয় করছেন তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি। বড় পর্দায় ‘প্রতাপ’ মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়