spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

পানির নিচের অদ্ভুত পোস্টবক্স

জেড নিউজ ডেস্ক : 

প্রযুক্তির যুগে সাগরের অতল গভীরে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত পোস্টবক্স এখনও সচল রেখে তাক লাগিয়ে দিয়েছে জাপান। দেশটির সুসামি উপকূলের প্রায় ১০ মিটার গভীরে বসানো এ আন্ডারওয়াটার পোস্টবক্সটি আজও পুরোপুরি সক্রিয় এবং বিশ্বজুড়ে স্কুবা ডাইভারদের কাছে এক তুমুল আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
মূলত ১৯৯৯ সালে স্থানীয় পর্যটন ও ডাইভিং উৎসবকে উৎসাহিত করতে সাগরের তলায় এ ডাকবাক্সটি স্থাপন করা হয়েছিল। পরবর্তীকালে এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম পোস্টবক্স হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়।
এখানে চিঠি পাঠাতে ডাইভাররা বিশেষ ওয়াটারপ্রুফ পোস্টকার্ডে তেলভিত্তিক মার্কার দিয়ে বার্তা লেখেন এবং সাগরের নিচে গিয়ে নিজ হাতে বাক্সে ফেলে আসেন। স্থানীয় ডাকবিভাগের কর্মীরা নিয়মিত সাগরে ডুব দিয়ে সেসব চিঠি সংগ্রহ করেন এবং প্রাপকের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন। ডিজিটাল যুগে সাগরের গভীর থেকে নিজের মানুষের কাছে হাতে লেখা চিঠি পাঠানোর এই রোমাঞ্চ আজও সমান জনপ্রিয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়