spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

জেড নিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খায়রুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানাতে পারেননি ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়