জেড নিউজ ঢাকা:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৭ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৫২ জন, সিটিটিসি ১১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক
১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১ টি জিপগাড়ী, ১ টি মোটর সাইকেল, ১ টি অটোরিক্সা, ১ টি পানির মিটার, ১ টি ল্যাপটপ, ২ টি সিপিইউ, ১ টি হার্ডডিস্ক, ১ টি মনিটর, ২১ টি মোবাইল ফোন, ১৩৫ টি সিমকার্ড উদ্ধার করা হয়। এছাড়া, গ্রেফতারকৃতদের নিকট হতে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১ টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড , ০১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





