spot_img

এ সপ্তাহের সেরা

সম্পর্কিত পোস্ট

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে যে বিপদে পড়বেন ট্রাম্প

জেড নিউজ, ঢাকা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে তার দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে বিপাকে পড়তে পারেন তিনি। কারণ, আগামী দুই বছর ট্রাম্পকে সামলাতে হতে পারে বিরোধী দল ডেমোক্র্যাটদের কঠিন চাপ।

নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত, তার পারিবারিক ব্যবসা এবং সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করতে পারেন। এমনকি ট্রাম্পকে আবারও অভিশংসনের উদ্যোগ নিতে পারেন তারা।

এর আগে প্রথম মেয়াদেই দুইবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। যদিও দুইবারই সিনেটে দায়মুক্তি পান তিনি।

এদিকে, নির্বাচনে হারলে শুধু দেশের ভেতরেই নয়, বিদেশেও কমতে পারে ট্রাম্পের প্রভাব। কারণ, নিজেই এই নির্বাচনকে নিজের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে তুলে ধরেছেন তিনি।

তবে ট্রাম্পও সহজে ছাড় দিতে রাজি নন। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেও প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা ব্যবহার করে ডেমোক্র্যাটদের সিদ্ধান্ত আটকে দিতে পারবেন তিনি। ফলে এই নির্বাচন শুধু কংগ্রেসের ক্ষমতা নয়, ট্রাম্পের বাকি দুই বছরের রাজনৈতিক ভবিষ্যৎও ঠিক করে দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয়