০৩/০৬/২০২৬, ২৩:৩৭ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    একটা মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মির্জা ফখরুল

    জেড নিউজ ডেস্ক:
    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

    আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠন করার চেষ্টা করছি, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হই।

    তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। এটি একটি বিরল সম্মানের।

    মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা সব সমস্যার সমাধানের জন্য কাজ করছি, রাতারাতি সবকিছু সমাধান হবে না। বলেন, আজ অনেক দুঃখ হয়, যখন দেখি যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এজন্য মাদক থেকে আমাদের মুক্ত হতে হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়