০৩/০৬/২০২৬, ২৩:৩৪ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    জেড নিউজ, ঢাকা:

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। থার্মোমিটারে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি মনে হচ্ছে। বাইরে বের হলে গরম বাতাস ও ঘামের কারণে চরম অস্বস্তিতে পড়ছেন মানুষজন।

    এই পরিস্থিতির মধ্যেই বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়াবিদ জানিয়েছেন, বর্তমান তীব্র গরম পরিস্থিতি আরও ১–২ দিন অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে কোথাও কোথাও হালকা ও অস্থায়ী বৃষ্টি হতে পারে। ৫ জুনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

    তিনি আরও বলেন, ঢাকায় ৫ জুন পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। এরপর গরম কিছুটা কমে আসবে।

    অন্যদিকে নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

    এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

    সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়