০৬/০৬/২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
    spot_img

    এ সপ্তাহের সেরা

    সম্পর্কিত পোস্ট

    হ্যাটট্রিক শিরোপার মঞ্চে বাংলাদেশ

    জেড নিউজ স্পোর্টস:

    ভারতের গোয়া শহরের মারগাওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৯৯৯ সালে সাফ গোল্ডকাপ ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ ২-০ গোলে হেরেছিল। সেই মাঠেই আজ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হতে যাচ্ছে। ১০ বছর পর সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা ৭টায় ফাইনাল, দেখা যাবে টিভির পর্দায়।

    ১৯৯৯ সালে আলফাজ, মিজানুর রহমান ডন, ইকবাল হোসেনরা পারেননি, ভারতকে হারাতে। এবার নতুন চ্যালেঞ্জ বাংলাদেশ নারী ফুটবল দলের। অধিনায়ক মারিয়া মান্ডা, আফঈদা খন্দকার, সামসুন নাহার, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, তহুরাদের পায়ে তাকিয়ে থাকবে দেশের কোটি ফুটবল সমর্থক।

    নারী দলের প্রতি বাংলাদেশের সমর্থকরা সব সময় উৎসাহ যুগিয়েছেন, পাশে ছিলেন। যাদের দিয়ে কোনো আশা-ভরসা ছিল না, সেই নারী ফুটবল দলই গত দুইটা সাফে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছে, ছাদখোলা বাসে। দেশের মানুষও তাদের অকুণ্ঠ ভালোবাসা জানিয়েছেন, পথে দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়েছেন। তবে বাফুফের বর্তমান কমিটি সেভাবে নারী দলটার প্রয়োজনীয়তা মেটাতে পারেনি। সমস্যাগুলো দূর করতে পারেনি, সাফ চ্যাম্পিয়ন হওয়ায় ঘোষিত অর্থ দিতে পারেনি।

    গত দুটি সাফের ফাইনালে ঘরের মাঠে নেপালকে হারিয়েছিল। এবার সেই নেপালকে সেমিফাইনাল থেকে ফাইনালেই উঠতে দেয়নি বাংলাদেশের নারী ফুটবলাররা। ফাইনালে ভারতকে পেলেও গ্রুপ ম্যাচে এই ভারত ৩-০ গোলে বাংলাদেশকে হারিয়ে প্রায় সাত বছর পর সাফে জয়ের আনন্দ করেছে। সেই জয়গুলো ভুলে গিয়ে আজ নতুন করে, নতুন স্বপ্ন নিয়ে নামতে হবে। ভারতের মাঠে সাফ, এত সহজেই ছেড়ে দেবে না। কথাটা অধিনায়ক মারিয়া মান্ডাও বুঝতে পারছেন।

    ভারত সবচেয়ে বেশি সাফের ট্রফি ঘরে তুলেছে। সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৯ সালে। ভারতের একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছিল বাংলাদেশ। আজ ভারতের মুকুট ফিরে পাওয়ার দিন। আর অন্যদিকে বাংলাদেশের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার দিন। কঠিন পরিস্থিতির মুখোমুখি। বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার জেমস বাটলার এশিয়া কাপ এবং অন্যান্য টুর্নামেন্টের মতো এবারের সাফেও অনভিজ্ঞ ফুটবলারদের মাঠে নামিয়েছেন। ঝুঁকিপূর্ণ পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে সমালোচিত হয়েছেন। নিজেকে নিজের অবস্থান থেকে সরে আসতে চান না। দরকার হয় বাংলাদেশে মাস্টারি করবেন না। তার একঘেয়েমির কারণে দলের ক্ষতি হলেও কথা বলছেন কেউ কেউ।

    পিটার বলছেন, ‘একটা গ্লাসে অর্ধেক পানি রয়েছে। এখন আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে, আপনি গ্লাসটাকে ভরা দেখবেন নাকি খালি দেখবেন।’ তিনি বলেন, ‘আমাদের অনেক সমস্যা। কিন্তু দেশের মানুষ রেজাল্ট চায়।’

    ঋতুপর্ণা চাকমা নেপালের বিপক্ষে ১-০-তে পিছিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন অলিম্পিক গোল করে। ভারতের বিপক্ষেও এ রকম কিছু আশা করছেন কি না সেই প্রশ্নে কোচ বলেন, ‘আমি সব সময় সুপারস্টার নিয়ে কাজ করি না। আগামীতে আরও কিছু ফুটবলার দেখবেন।’ গতকাল সকালে গোয়ায় অনুশীলন করলেও বাংলাদেশ দল টাইব্রেকিং অনুশীলনও করেছে। স্পটকিক করিয়েছেন গোলকিপিং করিয়েছেন। সব প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    জনপ্রিয়